1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারিম থেকে দারস পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জাফর সাদেক। এ সময় দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাঁশখালীর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, জেলা সূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, চট্টগ্রাম পশ্চিম জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী
ফরমানুর রহমান জাহিন, আব্দুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর মাও আবু তাহের, মাও মহিউদ্দিন, অ্যাড. জি এম সাইফুল ইসলাম, মাও শহিদুল্লাহ, মাও শহিদুল ইসলাম, মর্তুজা আলী, মাও মামুনুর রশিদ প্রমূখ।

জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সকল পর্যায়ে নেতৃত্ব মেনে চলতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। আল্লাহভীরু লোক তৈরি করতে হবে। সমাজের প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দীন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দিতে হবে। তাহলেই সমাজ তথা দেশ থেকে দুর্নীতি, জুলুম ও অত্যাচার দূর হবে। এবং ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভ করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট