বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে অভিযানের খবরে পালালেন ভূমিদস্যু চক্র,  বালিভর্তি ডাম্পার জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::

ভূমিদস্যু সিন্ডিকেট কর্তৃক অবৈধভাবে ছড়া থেকে বালি উত্তোলনের খবর পেয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭নম্বর ওয়ার্ড এলাকার গহীন অরণ্যে মইত্তার বিল (বড় বিল) এলাকায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

এ সময় অভিযানের খবর পেয়ে ভূমিদস্যু চক্রের সদস্য ও ডাম্পার চালক বালি ভর্তি ডাম্পার এবং বালি উত্তোলনের সরঞ্জাম পাহাড়ের পাদদেশে লুকিয়ে রেখে পালিয়ে যায়। আড়াই ঘন্টার অভিযানে বালিভর্তি ডাম্পার দু’টি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে, এতে জড়িত কাউকে আটক করা যায় নি। খবরটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের কয়েকজন বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে স্থানীয় আব্দুর রহিম ও আব্দু শুক্কুরের নেতৃত্বে অবৈধভাবে ছড়া থেকে বালি উত্তোলন করা হচ্ছে। সন্ধ্যা হলেই ৬/৭টি ডাম্পার বালি বোঝাই করে রাতঅবধি চলে তাদের কর্মযজ্ঞ। ডাম্পারের চলাচলের কারণে পুরো সড়কপথটি ধূলোবালিতে নরক রাজ্যে রুপ নেয়। এতে অতিষ্ট হয়ে পড়ে এলাকাবাসী।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ বিষয়ে বলেন, ‘গহীন অরণ্যে পাহাড়ী ছড়া থেকে অবৈধ বালি এবং মাটি পাচারের খবরে অভিযান চালানো হয়। এ সময় বালিভর্তি দু’টি ডাম্পার জব্দ করা হয়। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘পাহাড় ও বালি খেকোদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সবার সহযোগিতা দরকার।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews