1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন’র বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁশখালীর প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন’ এর উদ্যোগে বুধবার (১২ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন তাদের আয়োজনে বাঁশখালীর শতাধিক নবীন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম।

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সিনিয়র সহ সভাপতি সাঈদ নাঈম আসিফের সভাপতিত্বে এ সময় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের জন্য নয়, এটি একটি আত্ম-উন্নয়নের পথ। আজকের প্রচেষ্টা তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলবে।’

প্রমা ধর ও সানজিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চবি’র লোকপ্রশাসন বিভাগের সাবেক ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা, চবি’র জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক হোসাইন চৌধুরী, ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগের প্রফেসর সাইফুল ইসলাম, যুক্তরাজ্যের কাম্বারল্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত গণিত বিভাগীয় প্রধান প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি’র সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসীন, জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়াইবুর রহমান, শিক্ষক, লেখক ও অনুবাদক আলমগীর মোহাম্মদ, চবি উপশাখার সিনিয়র অফিসার মো. রিদওয়ানুল করিম, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও শিক্ষানুরাগী মুবিনুল হক মুবিন।

এ সময় বিশেষ অতিথিরা নবীনদের স্বাগত জানিয়ে ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সুন্দর আয়োজনের জন্য ভূয়শী প্রশংসাও করেন তারা।

বাঁশখালী স্টুডেন্টস’ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম সুন্দর এই আয়োজনে সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট