সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

অপারেশন ডেবিল হান্ট: ইউপি চেয়ারম্যানসহ ২৪ ঘন্টায় বাঁশখালীতে গ্রেফতার ৩

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

অপারেশন ডেবিল হান্টের অভিযানে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার বিকেল ও আজ বুধবার দুপুর পর্যন্ত ৩ জন নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিন টা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো হেলাল (৩২), বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও ইউপির বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮), পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ী মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বাঁশখালী পৌরসভা এলাকা হতে রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি কে সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বিরোদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেছে। আজকে বুধবার গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews