বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে নাশকতা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই সাখাওয়াত হোসেন ও এসআই মো. মোরাদ হোসেনর সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে পৃথক অভিযানে উপজেলার পুকুরিয়া, বাহারছড়া, শীলকূপ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের পুত্র মো. ইদ্রিস (৩০), বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত গোলাম ফয়েজের পুত্র মো. মমতাজ উদ্দিন (৩৫), শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাপলা পাড়া এলাকার রফিক উদ্দিনের পুত্র জমির হোসেন (১৯)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘উপজেলার বাহারছড়া, পুকুরিয়া, শীলকূপ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আমাদের পুলিশের বিশেষ টিম গতরাতে নাশকতা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে। উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews