তৌহিদ-উল বারী,বার্তাসম্পাদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের দাশপাড়া এলাকার অমল দাশ (প্রদীপের বাবা) গত দুই থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেছেন। এমন শোকাবহ পরিস্থিতিতে স্বামীর অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার আগে তাঁকে একনজর দেখতে চান পরিবারের স্বজনেরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই-তিন দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে বাড়ি থেকে বের হয়ে যান অমল দাশ। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ অবস্থায় অমল দাশের সন্ধান পেতে শীলকূপসহ আশপাশের এলাকার মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ তাঁর সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
একটি শোকাহত পরিবারের এই কঠিন সময়ে অমল দাশকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৭৮১৩-৭৭৮১৯, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত