শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা মাদকবিরোধী প্রতিবাদ করায় আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার বিকল্প সড়ক যোগাযোগে খুলছে নতুন সম্ভাবনা, প্রশস্ত হচ্ছে বাঁশখালী-চকরিয়া মহাসড়ক যৌতুক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহসিনের পরিবারের সংবাদ সম্মেলন বাঁশখালীতে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল গ্রীন হীল পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা

মাদকবিরোধী প্রতিবাদ করায় আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় শেখেরখীলের আব্দুস ছাত্তার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম এবং চাম্বল খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শেখেরখীল মৌলভীর দোকান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন নিরীহ আলেমকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে বলে তারা মনে করেন। একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমামের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে এলাকাবাসী উদ্বিগ্ন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এদিকে, থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শেখেরখীল ইউনিয়নের কাচারিপাড়া এলাকার ছৈয়দ আলম (৪৩) বাদী হয়ে গত ৯ নভেম্বর বাঁশখালী থানায় মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের বিরুদ্ধে মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ মোকাদ্দেছের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর শেখেরখীল মৌলভীর দোকান এলাকায় বাদী ছৈয়দ আলমের ছেলে মো. ফরহাদকে মারধরের অভিযোগে ৯ নভেম্বর বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়। তবে মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণে ওই আলেমকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং একজন আলেমের সম্মান ও এলাকার মানুষের ন্যায়সংগত দাবি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা হামেদ হাসান, ডলমপীর শাহ্ রহ. মাদরাসার উপাধক্ষ্য মৌলানা জাকের আহমদ, স্থানীয় ব্যবসায়ী, এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ ও মুসল্লীগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews