বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম।

শনিবার (২৯ আগস্ট) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বরেণ্য শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মেজবাহুল হক।

বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সিনিয়র সদস্য হাসান মোস্তফা, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, বিধান ভট্টাচার্য, এন এ হেলাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ নূরী, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সমাজকর্মী এনামুল হক ও মোহাম্মদ শোয়াইবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পুনর্বাসনে সহায়তা করা কোনো অনুকম্পা নয়; বরং এটি সমাজের প্রতি সবার দায়বদ্ধতা। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এই মানবিক সংস্কৃতি সমাজজুড়ে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আরও বলেন, বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews