শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি::: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার শেখেরখীল মাছঘাটে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় মৎস্যজীবীরা মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা, অবৈধ পন্থায় মাছ শিকার প্রতিরোধ এবং টেকসই মৎস্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। একই দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মৎস্যসম্পদ ও এর গুরুত্ব বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। তিনি মৎস্য সম্পদ রক্ষায় সরকারি বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় মৎস্যজীবীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তৃতীয় দিনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বাঁশখালী অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাঁশখালী উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews