বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালী: বনকর্মীদের ওপর হামলার মামলায় চারজন কারাগারে, প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ ৩ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ তিনজন বালু উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বাঁশখালী থানাধীন ছনুয়ায়াঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযানের সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ তিনজনকে আটক করা হয়। পরে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানে আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews