শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড প্রকল্পে দায়িত্বশীলতা ও সতর্কতার আহ্বান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: নির্বাচনের আগে ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার সমালোচনা বা বিরোধিতা করা ব্যক্তিরা বর্তমানে কেন এ প্রকল্পের সঙ্গে যুক্ত হতে আগ্রহী–বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

তবে সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রশাসনের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতা কামনা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস ছবুর।

বিবৃতিতে তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের যেন কোনো ধরনের বাধা, বিভ্রান্তি বা ষড়যন্ত্রের মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে কোনো পক্ষ প্রকল্পের বাস্তবায়ন ব্যাহত করার চেষ্টা করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পটি সাধারণ মানুষের কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নিয়োগপ্রাপ্ত সবাইকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে তিনি স্বচ্ছতার সঙ্গে নিরীক্ষণ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে বাঁশখালীবাসীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনকে ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews