শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীর সন্তান সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’র ঢাকা জেলার আহ্বায়ক

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর কৃতিসন্তান ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক জিহাদ নুর চৌধুরী ‘আমরা জুলাইযোদ্ধা’র ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জিহাদ নুর চৌধুরী বাঁশখালীর শেখেরখীল-ছনুয়া ইউনিয়নের মাস্টার নুরুল কবিরের কনিষ্ঠ পুত্র। সাংবাদিকতার পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মর্যাদা ও অধিকার রক্ষায় গঠিত সংগঠনটির কার্যক্রমে যুক্ত রয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, দমন-পীড়ন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনে বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ, তাদের মর্যাদা ও অধিকার অক্ষুণ্ণ রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামীদের সমন্বয়ে ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে জিহাদ নুর চৌধুরীকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা জেলার আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। তার এ দায়িত্বপ্রাপ্তিতে বাঁশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews