শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীর পুইছড়িতে বন্যার্ত ও অসহায় ৫২ পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত, বয়োবৃদ্ধ, পঙ্গু ও অসহায় ৫২ জনের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ৮ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ পুঁইছড়ি সোলতানুল আজিম চৌধুরীর বাঙলো বাড়িতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাঁশখালী উপজেলা বিএনপির নেতা সোলতানুল আজিম চৌধুরীর আহ্বানে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও তাঁর বন্ধুদের সহযোগিতা ছিল।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োবৃদ্ধ, পঙ্গু ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সহায়তা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন অতিরিক্ত ডিআইজি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শাহনেওয়াজ খালেদ পিপিএম, হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, স্বনামধন্য গ্রুপ অব কোম্পানির মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, শিপিং কর্পোরেশনের ম্যানেজার এজাজ, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম এবং বীমা ব্যক্তিত্ব মিজানুর রহমান।

এ ছাড়া পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সোলতানুল আনিম চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতায় যুক্ত বন্ধু, কন্ট্রিবিউটর ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের হাতে সরাসরি নগদ সহায়তা পৌঁছে দেওয়া তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী উদ্যোগ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews