শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট ইদ্রিস সিকদারের ইন্তেকাল চট্টগ্রামে ‘জাগি গানের সুরে’ রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা কুলীনপাড়া হাউজিং সোসাইটির উদ্যোগে বৈলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নগদ সহায়তা বাঁশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে শীলকূপের চেয়ারম্যান রাশেদ নুরী সদস্য বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবার পেল মুনিরুল্লাহ ফাউন্ডেশনের ৭ লাখ সহায়তা বাঁশখালীতে পিতা হত্যার আসামি ছেলে ওমান পালানোর পথে বিমানবন্দরে গ্রেপ্তার বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার চেক মেয়ে-পুত্রবধূর ঝগড়ার জেরে কালীপুর ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি Gmail-এর ৮ গোপন ফিচার, যেগুলো জানলে বদলে যাবে ইমেইল ব্যবহারের অভিজ্ঞতা

বাঁশখালীর কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট ইদ্রিস সিকদারের ইন্তেকাল

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মো. ইদ্রিস সিকদার (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ইসমাঈল সিকদার বাড়িতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

মো. ইদ্রিস সিকদার পূর্ব শীলকূপ ইসমাঈল সিকদার বাড়ির মরহুম সালেহ আহমদের ছেলে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে ফ্লাইট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর জীবনে তিনি নিজ এলাকায় সামাজিক ও পারিবারিক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আহমদ ছফা বলেন, মহান মুক্তিযুদ্ধে মো. ইদ্রিস সিকদারের অবদান ছিল গৌরবময়। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তিনি ছিলেন তাঁদেরই একজন। স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনীতে দায়িত্ব পালন করে দেশের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাঁর মৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।

মৃত্যুকালে মো. ইদ্রিস সিকদার স্ত্রী, ছয় ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আহমদ ছফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মো. গালীব সাদলী, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়াররম্যান মোজাম্মেল হক সিকদার, কায়েস সরওয়ার সুমন, বর্তমান চেয়ারম্যান রাশেদ নুরী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বাদ আছর ইসমাঈল সিকদার জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews