বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে গৃহহারা ও কৃষকদের পুনর্বাসনে ৮ লাখ টাকা দিল মোজাম্মেল হক মানব কল্যাণ  ফাউন্ডেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবার ও ফসলহারা কৃষকদের মাঝে নগদ ৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ফাউন্ডেশনের ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হকের মা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান (নেওয়াজ), প্রধান উপদেষ্টা ওসমান গনি, আবু আহমেদ, কার্যকরী সদস্য মাহফুজুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান (নেওয়াজ) বলেন, ‘সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকার প্রধান অবলম্বন হারিয়েছে। অনেক কৃষকের বছরের একমাত্র ফসলও সম্পূর্ণ নষ্ট হয়েছে। আমাদের এই সহায়তা ক্ষতির পূর্ণ প্রতিকার নয়, তবে সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’
প্রধান উপদেষ্টা ওসমান গনি বলেন, ‘দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। মানবিক মূল্যবোধ থেকেই আমরা এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছি।’
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এটি বন্যাদুর্গত মানুষের জন্য তাদের তৃতীয় ধাপের সহায়তা কার্যক্রম। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপে কাথরিয়া, সরল, গণ্ডামারা ও বড়ঘোনা এলাকায় প্রায় ৮০০ বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়। ওই কর্মসূচিতেও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সার্বিক তত্ত্বাবধান করেন।
ফাউন্ডেশন জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও মানবিক সহায়তায় তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়েই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews