রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

শীলকূপে মাদকবিরোধী আলোচনা সভা ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি::: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আছরের নামাজের পর আমিরিয়া বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ছমুদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সাজ্জাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমির হোসাইন আহমদ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়নের নায়েবে আমির মুহাম্মদ আব্দুর রহিম, আমিরিয়া বাইতুর রহমান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং মোহাব্বত আলী পাড়া জামে মসজিদের খতীব প্রভাষক শাহাদাত হোসেন, ইউনিয়নের সহকারী অফিস সম্পাদক পারেসুল আলম মানিক, ৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মো. মাইমুন আলী এবং তক্তার ব্রিজ ইউনিটের সভাপতি আবুল কাশেম। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরিবেশন করা হয়। এতে উপস্থিতদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews