সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার: বাঁশখালীতে দুই বোট মালিককে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে মাছ শিকার ও বরফ পরিবহণের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপকূলে দুইটি নৌযানের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে এসময় মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৭ মে) রাতে বঙ্গোপসাগরের উপকূলীয় বাঁশখালী মোহনায় পৃথক অভিযানে নৌযান দুটি আটক করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭ টার সময় বঙ্গোপসাগরের উপকূলীয় বাঁশখালী মোহনা এলাকায় এফবি রিয়াদ নামের একটি মাছ ধরার নৌযানকে মৎস্য আহরণরত অবস্থায় আটক করা হয়। এ সময় নৌযানটি থেকে প্রায় ১.৫ টন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্যাট ও ট্যাক্সসহ ১ লাখ ৫ হাজার টাকায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। একই সঙ্গে নৌযানটির মালিককে সমপরিমাণ ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন রাত সাড়ে ৯টার সময় খাটখালী এস আলম জেটি সংলগ্ন মোহনা এলাকায় এফবি আল্লাহর দান নামের আরেকটি নৌযান মাছবিহীন অবস্থায় বরফ পরিবহণ করতে গিয়ে আটক হয়। এ সময় নৌযানটি থেকে ২০০ পিস বরফ জব্দ করা হয়। জব্দকৃত বরফসমূহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয় এবং নৌযানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকার মাধ্যমে দুইটি নৌযান মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি কন্টিনজেন্ট, বাঁশখালীর সিসি মো. আবদুর রশীদ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন বলেন, ‘সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আইন অমান্য করে কেউ মাছ আহরণ বা এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews