সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁশখালী এ্যাপোলো হাসপাতালে একদিনে পাঁচ ডেলিভারি, সেবায় সন্তষ্ট রোগী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালী এ্যাপোলো হাসপাতালে একদিনে পাঁচটি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন সময়ে চলা এ সেবামূলক কার্যক্রমে হাসপাতালের চিকিৎসক, নার্সিং টিম ও স্টাফদের সমন্বিত প্রচেষ্টায় সবগুলো ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। নিরাপদ প্রসব ব্যাবস্থা ও আধুনিক চিকিৎসা সুবিধায় রোগী ও স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দিনের বিভিন্ন সময়ে পাঁচজন প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিটি ক্ষেত্রে চিকিৎসক দল দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে নিরাপদভাবে প্রসব করান। ডেলিভারির পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ্যাপোলো হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারিহা ইয়াছমিন বলেন, ‘একদিনে পাঁচটি সফল ডেলিভারি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রতিটি প্রসূতির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। মাতৃস্বাস্থ্য সেবা উন্নত করতে আমাদের টিম সর্বদা প্রস্তুত রয়েছে।’

নবজাতকদের দেখভালে দায়িত্ব পালন করেন ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন। তিনি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ২৪ ঘণ্টা রোগী দেখেন, যা স্থানীয় মাতৃ ও নবজাতক সেবা আরও সহজ করেছে।

হাসপাতাল ব্যবস্থাপনা জানায়, বাঁশখালীসহ আশপাশের বৃহৎ জনঅঞ্চলে মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে তারা আধুনিক চিকিৎসা সুবিধা ও সেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের সেবা চালু থাকলে প্রসূতিদের আর শহরের বড় হাসপাতালে যেতে হবে না। স্থানীয় পর্যায়ে নিরাপদ চিকিৎসা পাওয়া সহজ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews