বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বিএনপির মনোনয়ন বঞ্চিত লেয়াকত আলীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ৫ মিনিট ১ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, তিনি চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত রাজনৈতিক জীবনে নানা বাধা-সংকটে পড়লেও বাঁশখালীবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘৪১ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। নেতাদের ড্রয়িংরুমে হাজিরা দিইনি বলে বারবার ড্রয়িংরুম পলিটিকসে পরাজিত হয়েছি।’

বাঁশখালীর জনগণের প্রতি আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতি আমাকে ছুড়ে ফেললেও বাঁশখালীবাসী আমাকে বুকে টেনে নেবে—এটাই আমার বিশ্বাস। ২২ নভেম্বরের জনসভায় আপনারা যে সমর্থন দেখিয়েছেন, সেটাই আমাকে নির্বাচনে আসার প্রেরণা দিয়েছে।’

গত ৬ নভেম্বর সরল ইউনিয়নে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিলে জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যেও লেয়াকত আলী ইঙ্গিত দিয়েছিলেন যে দলীয় সিদ্ধান্ত যাই হোক, তিনি জনগণের পাশে থাকবেন। তিনি বলেন, ‘দল আমাকে চিরদিনের জন্য বহিস্কার করলেও আমি আপনাদের ছেড়ে যাব না। আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে নেবেন।’

পরবর্তীতে ২২ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় তিনি প্রকাশ্যে নির্বাচন করার ইঙ্গিত দেন। সেদিন তিনি বলেন, ‘দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি।’ একই সমাবেশে দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।’

এ বিষয়ে লেয়াকত আলীর মন্তব্য জানতে তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এরই মধ্যে গত ৩ নভেম্বর বিএনপি বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews