বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর সরল ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: “মশার বিস্তার রোধ করি—ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর সরল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিম উল্লাহ, ইউপি সদস্য মো. নুরুর নবী, ইউপি সদস্য রহিমা বেগম সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা, পরিত্যক্ত টায়ার, ক্যান বা ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে সেখানে নিয়মিত নজরদারি করতে হবে।

প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। ঘরে-বাইরে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে হ্রাস পাবে।”

র‍্যালি শেষে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews