বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

আলাওল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি জাকের উল্লাহ’র ২০তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক: আজ ১১ জুলাই, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল আলাওল ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি, প্রখ্যাত ছাত্রনেতা, লেখক ও সমাজসেবক জাকের উল্লাহ হাবীব-এর ২০তম মৃত্যুবার্ষিকী।

২০০৫ সালের এই দিনে তিনি অকাল প্রয়াত হন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও গভীর শোক প্রকাশ করছি আমরা ‘বাঁশখালী সংলাপ’ পরিবার।

জাকের উল্লাহ হাবীব একজন আদর্শিক ও নিষ্ঠাবান সংগঠক হিসেবে ছাত্রজীবনে অসংখ্য ছাত্র-যুবকদের অনুপ্রাণিত করেছেন। ছাত্রদলের রাজনীতির প্রতি তাঁর আত্মনিবেদন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণীয়। তিনি কেবল একজন রাজনীতিক নন, ছিলেন একজন চিন্তাবিদ ও কলমযোদ্ধা, যিনি সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতেন।

বিশেষ করে আলাওল ডিগ্রি কলেজ ছাত্ররাজনীতিতে তাঁর সাহসিকতা, যুক্তিনির্ভর নেতৃত্ব ও সততা আজও অনুকরণীয় হয়ে আছে সহযোদ্ধা ও অনুজদের কাছে। তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শকে এগিয়ে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

এই দিনে আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন মরহুম জাকের উল্লাহ হাবীবের জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews