বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক, জব্দ জীপ গাড়ি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি জীপ গাড়িও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে বাঁশখালী থানার সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) কাজী আবু কাউছার ও সঙ্গীয় ফোর্স।

আটক ব্যক্তির নাম মো. রায়হান ওরফে রিদুয়ান (২৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়া পাড়ার রফিক আহমদের ছেলে। বর্তমানে তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ায় বসবাস করছেন।

অভিযানকালে তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি জীপ গাড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গাড়িটি মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, আটক রায়হানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews