মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

ছয় হাজার ইয়াবাসহ বাঁশখালীতে টেকনাফের যুবক গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। বাঁশখালী থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জলদী এলাকায় থানা গেটের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একজনকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে মোট ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম (২১)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা। তার পিতার নাম রবি আলম এবং মাতার নাম খুরশিদা বেগম।

বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল জব্দপূর্বক গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews