বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর ১৮শ প্রান্তিক কৃষক পেল বীজ ও রাসায়নিক সার

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::

চট্টগ্রামের বাঁশখালীতে ১হাজার ৮শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে খরিপ/১ ২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়। বিনামূল্যে এ বীজ ও সার বিতরনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক এর সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) মো. কাইছার উদ্দিন, কৃষি উপসহকারী কর্মকর্তা মো. মোহছেন আলী, মৃদুল কান্তি বড়ুয়া, মেজবাহ উদ্দিন, বিকাশ সেন প্রমূখ।

উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৮শত ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষক পেয়েছেন ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওবি ও ড্যাব সার। এসময় কৃষি অফিসার উপস্থিত কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির সার্বিক পরামর্শ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews