রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি বাঁশখালীর প্রবীণ শিক্ষক বগলা ভূষন বড়ুয়া আর নেই চুরি হওয়া ছাগল উদ্ধার, মালিককে ফিরিয়ে দিলেন শীলকূপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঁশখালীতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বর্ধিত সভা

বাঁশখালী থানা পুলিশের অভিযান: নাশকতা মামলার ২ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৮৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

রোববার (২০ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীরা হলেন- চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ডের জালেয়া বাপের বাড়ির আবু তাহের এর পুত্র মো. আলা উদ্দিন প্রকাশ কালু (৩০), অপরজন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৫ নম্বর ওয়ার্ডের মোস্তফা আলীর পুত্র মো. বেলাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘আসামীদের বিরোদ্ধে নাশকতার অভিযোগ ছিল। তাছাড়া আলা উদ্দীন প্রকাশ কালু জুলাই বিপ্লবে চাম্বলে ছাত্রজনতার মিছিলে হামলা করে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলেও জানান স্থানীয়রা।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের কে জেলহাজতে প্রেরণ করেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews