সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

শীলকূপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণইফতার ও আলোচনা সভা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার দিঘির পাড় মোহাম্মদিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য, বর্তমান বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার এর সঞ্চালনায় এ সময় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমেদ।

এ সময় বক্তারা, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করেন। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।’

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews