বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শীলকূপ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৪৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন শাখা’র ব্যবস্থাপনায় মঙ্গলবার বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোছাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও মুহাম্মদ বদরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও মুহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও মুহাম্মদ ইছমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাও মুহাম্মদ আরিফ উল্লাহ্।

শীলকূপ ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাও মুহাম্মদ এনামুল হক জিহাদী, উপজেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম মিনার, বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ, ইউনিয়ন জামায়াতের প্রবীণ নেতা কাজী নুর মোহাম্মদ, সেক্রেটারী মো. রবিউল আলম।

এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সহস্রাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews