মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পেকুয়ার সীমান্ত এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার সীমান্ত এলাকার মাতবর পাড়াস্থ আমেরিকা প্রবাসী জামালের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই সময় চোরের দল বাড়িতে থাকা ডলার, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, দামি আসবাবপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি টিম।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘দেশে বেড়াতে এসে গত ৩০ জানুয়ারি আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ও তার স্ত্রী পুনরায় আমেরিকা চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করে। বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিবারের মতো ঘর তালাবদ্ধ করে যায় ওই দম্পতি। এদিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা ছাদের দরজা ভেঙে ঘরের সিঁড়ি দিয়ে রুমে প্রবেশ করে। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রপ ভেঙে তছনছ করে সবকিছু নিয়ে যায়।’

ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী জামালের মেয়ে তছলিমা খানম বলেন, ‘আমার বাবা-মা গত মাসের ৩০ তারিখ আমেরিকা চলে যায়। আমরা শহরে থাকি। যার কারণে ঘর সব সময় তালাবদ্ধ থাকে। আমার ছোট ভাই সারুফ উদ্দিন বাড়িতে এসে দেখতে পায় চোরের দল সবকিছু তছনছ করে ফেলেছে। বাড়ির সব কিছু নিয়ে যায় চোরের দল। কিছুই তারা অবশিষ্ট রাখেনি। আমরা এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews