মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে বাঁচবে মানুষ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. জকরিয়া মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর এক তরুণের মৃত্যু বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা

বাঁশখালীতে পোকা দমনে ধানের জমিতে পাচিং উৎসব

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে
সংলাপ সংবাদদাতা:::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়ায় বোরো ফসল সুরক্ষায় কৃষকদের উদ্বুদ্ধ করতে ধানের জমিতে পার্চিং উৎসব পালন করা হয়েছে। গত রবিবার সকালে ইউনিয়নের পূর্ব চেচুরিয়া খদুলা পাড়া ব্লকে ধানের জমিতে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এ উৎসব পালন করে।
পাচিং উৎসব পালনকালে কৃষকদের উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ‘ধানের জমিতে গাছের ডাল ব্যবহার করে পাখি বসার ব্যবস্থাই হলো পাচিং পদ্ধতি। পাচিং পদ্ধতির মাধ্যমে ধান খেতে শালিক, ফিঙে পাখিসহ বিভিন্ন পাখি বসার একটা ব্যবস্থা হয়। এতে পাখিরা ধানে আক্রমনকারী ক্ষতিকর মাজরা পোকাসহ অন্যান্য পোকা খেয়ে ফসল রক্ষা করে। পোকার বংশ বিস্তার রোধ করে। এর ফলে ধান খেতে কীটনাশক ব্যবহার করতে হয়না। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ধান উৎপাদনও কয়েকগুন বেড়ে যায়।’
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু ছালেক বলেন, ‘পাচিং পদ্ধতির মাধ্যমে ধান ক্ষেতে কীটনাশকের ব্যবহার যেমন কমে যায়, তেমনি কীটনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করে। পাশাপাশি ফসলের উৎপাদন খরচও কম হয়। উপজেলার প্রায়ই জমিতে বোরো ধান লাগানো হয়েছে। পরিবেশ রক্ষায় কৃষকদের সচেতন করতে আমাদের ধরাবাহিক কাজের মধ্যে এটিও একটি। মাঠপর্যায়ে আমাদের অফিসাররা সবসময় কৃষকদের নানা পরামর্শ ও সহযোগীতা করে যাচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো. ওচমান গনি ছিদ্দিকী, এসএসিপি গ্রুপের সভাপতি আবু তাহের, পার্টনার গ্রুপের কেশিয়ার ফারুকুল ইসলাম, এসএসিপি গ্রুপের সাধারণ সম্পাদক ছরওয়ার ও আতাউল সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews