বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

অধ্যক্ষ জহিরুল ইসলাম কে বাঁশখালী আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালেঅনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক পরিকল্পনা-২০২৫ অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব জাফর সাদেক।

এ সময় দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বাঁশখালীর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভায় দায়িত্বরত কর্ম পরিষদ সদস্য, উপজেলা কমিটি এবং পৌরসভা কমিটি, ইউনিয়ন কমিটি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব পরিষদ, ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন। সভায় চূড়ান্ত হওয়া প্রার্থীকে নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হযেছে।

উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পূর্বে দক্ষতার সহিত বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews