বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহসিনের পরিবারের সংবাদ সম্মেলন বাঁশখালীতে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল গ্রীন হীল পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয়

যৌতুক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহসিনের পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা (শাহ পলোয়ান পাড়া) এলাকার বাসিন্দা মহসিন সিকদার মানিক ও তাঁর মা লুৎফর নাহারের বিরুদ্ধে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে মহসিন ও তাঁর মায়ের পক্ষে বক্তব্য দেন তাঁর বোন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মহসিন সিকদার মানিক ও তাঁর মা লুৎফর নাহারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ধরনের প্রচারণার কারণে পরিবারটি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি ও মানসিক চাপের মধ্যে রয়েছে বলেও জানান।

লিখিত ও মৌখিক বক্তব্যে পরিবারের সদস্যরা বলেন, তাঁদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই।উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এসব তথ্য ছড়ানো হচ্ছে। তাঁরা এ ধরনের ভিত্তিহীন প্রচারণা বন্ধের দাবি জানান। একই সঙ্গে অপপ্রচারকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা এলাকায় মুনমুন আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামী মহসিন সিকদার মানিক ও শাশুড়ি লুৎফর নাহানের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় মুনমুন আক্তার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এর পরদিনই সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান মহসিন সিকদারের পরিবারের সদস্যরা। তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যের বিষয়ে আপত্তি তুলে ধরে নিজেদের বক্তব্য ও অবস্থান পরিষ্কার করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews