সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল ৫ লাখ ৭০ হাজার টাকা চুনতি বনাঞ্চল পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের তাগিদ, বাঁশখালীতে দিনব্যাপী সেমিনার বাঁশখালীতে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার; স্বামী পলাতক বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ সময় সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

সোমবার উপজেলার উপকূলীয় জলকদর খাল, বিভিন্ন মাছঘাট, মৎস্য অবতরণকেন্দ্র, মাছের আড়ত ও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

অভিযানের সময় মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, মজুত, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্টদের সচেতন করা হয়। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য না করতে সতর্ক করা হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews