
বাঁশখালী সংলাপ::: খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে খাগড়াছড়ির সিভিল সার্জন পদে বদলিপূর্বক পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম।
আদেশ অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আগামী ১১ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১২ অক্টোবর তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।