রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী

বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. দিদারুল আলম ওরফে দিদার মেম্বারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর সাড়ে দুইটার দিকে উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদারুল আলম খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সোলাইমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, দিদারুল আলম বর্তমানে খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সংগঠক ও অর্থের জোগানদাতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তাঁকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।’

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews