শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি রেইনকোটসহ মো. খোরশেদ ওরফে খুশি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার ভাদালিয়া রুহুল্লা পুকুরপাড় জামে মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. খোরশেদ ওরফে খুশি কক্সবাজার সদর উপজেলার আই.বি.পি রোড পশ্চিম এলাকার বাসিন্দা আছাহার মিয়া সওদাগরের ছেলে। তার বর্তমান ঠিকানা বাঁশখালীর ৫ নম্বর কালীপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর জলদী এলাকার ভাদালিয়া রুহুল্লা পুকুরপাড় জামে মসজিদসংলগ্ন জনৈক বাবুলের মুদি দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি মোটরসাইকেলে থাকা খোরশেদকে তল্লাশি করে ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি কালো রঙের রেইনকোটও জব্দ করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews