সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে মানুষের কল্যাণে কাজ করছে সরকার– ড. জকরিয়া

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে ধারণ করে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মুহাম্মদ জকরিয়া।

তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন ‘সবার আগে বাংলাদেশ’। নির্বাচনের আগে তিনি যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে সরকারি ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

সোমবার (৩১ আগস্ট) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর দীঘিরপাড় মাদরাসা প্রাঙ্গণে ‘বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি’ (BEATS)-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

ড. মুহাম্মদ জকরিয়া বলেন, ‘মানুষের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড, হেলথ কার্ড এবং প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এসব কার্ডের মাধ্যমে কার্ডধারীরা বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন।’

ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতার আওতায় আনার বিষয়ে তিনি বলেন, ‘অচিরেই দেশের সব খতিব, ইমাম ও মুয়াজ্জিন সরকারি বেতন-ভাতার আওতায় আসবেন। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই বেতন-ভাতা পাওয়ার কার্যক্রম শুরু হবে। এ বছর যাঁরা অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তাঁরা সুবিধা পাবেন। আগামী বছর নতুন করে যাঁরা এখনো পাননি, তাঁদেরও পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আনা হবে। দেশের মসজিদের ইমাম-খতিবদেরও এ কার্যক্রমের আওতায় আনা হবে।’

আলেম-ওলামাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সম্মানের কথা উল্লেখ করে ড. জকরিয়া বলেন, তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারাতেও একই ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে।

বন্যা পরিস্থিতিতে বাঁশখালীর মানুষের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, ‘বন্যাকালীন প্রধানমন্ত্রী বাঁশখালীর জন্য ত্রাণ কার্যক্রমকে জোরদার করেছেন। তিনি নিজেই বাঁশখালীতে এসে ঘর উপহার ও ত্রাণ বিতরণ করছেন। এ সরকার জনবান্ধব সরকার, জনগণের সরকার। ‘সবার আগে বাংলাদেশ’–এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা আকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বিন খলিল, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন এবং অধ্যক্ষ মোস্তফা কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মনকিচর দীঘিরপাড় মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা আনিছুর রহমান, মো. ইউনুস, তরুণ সমাজ সেবক মুহাম্মদ এনামুল হক, ইউপি সদস্য মো. ইউসুফ, ওমর কাজী, মকতুল হোসেন ও কাদের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ড. মুহাম্মদ জাকারিয়া। এ সময় তিনি মাদরাসা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews