শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. জকরিয়া

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক সংগঠন ‘আমার গ্রাম’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মুহাম্মদ জকরিয়া। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর দীঘিরপাড় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে মনকিচর দীঘিরপাড় মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসা প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করেন ড. মুহাম্মদ জকরিয়া।

বৃক্ষরোপণ কর্মসূচির আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা আকতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মুহাম্মদ ইউনুস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম বিন খলিল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন এবং অধ্যক্ষ মোস্তফা কামাল।

এ ছাড়া শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মনকিচর দীঘিরপাড় মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া মাদরাসার সুপার মাওলানা আনিছুর রহমান, তরুণ সমাজসেবক মুহাম্মদ এনামুল হক, ইউপি সদস্য মো. ইউসুফ, ওমর কাজী, মকতুল হোসেন, কাদের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ইতোমধ্যে এলাকায় ১ হাজার ১০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার সাড়ে ৪০০ পরিবারের মধ্যে নারকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews