বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে লায়ন শেখর দত্ত সভাপতি এবং প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে অধ্যাপক বাবুল কান্তি দেব সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ এবং বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হয় কাউন্সিল অধিবেশন। এতে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কাউন্সিলে প্রস্তাবিত নামের ওপর হ্যাঁ-না ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সভাপতি লায়ন শেখর দত্ত, সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে একযোগে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এদিকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আগামী সাত দিনের মধ্যে বাঁশখালী পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews