বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীর পাঁচ বছরের শিশু লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আফনাস নামে বাঁশখালীর পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা, বড় ভাই ও ছোট বোন আহত হয়েছে। বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফনাস বাঁশখালী উপজেলার মধ্যম গুনাগরী জহুজ পাড়া এলাকার বাসিন্দা এবং লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সবুরের দ্বিতীয় ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, চাকরির সুবাদে মোহাম্মদ আব্দুস সবুর স্ত্রী-সন্তানদের নিয়ে লোহাগাড়া ট্রাস্ট ব্যাংক শাখার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার ব্যাংক বন্ধ থাকায় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বান্দরবানে বেড়াতে যান। পরে সিএনজি অটোরিকশাযোগে বান্দরবান থেকে লোহাগাড়ার বাসায় ফেরার পথে মিঠাদিঘী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয়রা জানান, মিঠাদিঘী এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগতির কভার্ডভ্যান সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা শিশু আফনাস ঘটনাস্থলেই নিহত হয়।দুর্ঘটনায় আফনাসের বাবা মোহাম্মদ আব্দুস সবুর (৪০), মা মর্জিনা বেগম (৩০), বড় ভাই আফনান (৮) ও দুই বছর বয়সী ছোট বোন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মা, বড় ভাই ও ছোট বোনকে বাসায় নেওয়া হয়। তবে গুরুতর আহত মোহাম্মদ আব্দুস সবুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews