বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে ছাত্রশিবিরের সংবর্ধনা, দেশপ্রেমিক নাগরিক হওয়ার আহ্বান এমপি জহিরুলের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের বাঁশখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় চেচুরিয়ার সেভেন স্টার ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁশখালী থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর জিএস সাঈদ বিন হাবিব। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রশিবিরের পশ্চিম জেলা শাখার এইচআরডি সম্পাদক আব্দুল কাদের তামজিদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধাবীদের নিজেদের যোগ্যতা দেশের কল্যাণে কাজে লাগিয়ে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে মা-বাবার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।’

প্রধান আলোচকের বক্তব্যে সাঈদ বিন হাবিব বলেন, ‘শিক্ষাজীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। ভালো বন্ধু যেমন জীবনের সফলতার পথে এগিয়ে নিতে পারে, তেমনি অসৎ সঙ্গ শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি তৈরি করে। তবে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীলতা, মানবিক মূল্যবোধ এবং নৈতিক আদর্শ ধারণ করেই মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলেজে ভর্তি সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ছাত্রশিবিরের পশ্চিম জেলা শাখার সভাপতি ফরমানুর রহমান জাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নর্দান ইউনিভার্সিটির পরিচালক মো. মুবিনুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের এবং ডিবেট বাংলাদেশের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের পশ্চিম জেলা শাখার স্কুলবিষয়ক সম্পাদক মো. আলী হোসাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews