বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হলেন দানবীর মোহাম্মদ ইলিয়াছ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট দানবীর, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। সম্প্রতি সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও সরবরাহসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবকদের পাশে থেকে সহযোগিতা করে আসছেন। তাঁর নিঃস্বার্থ সমর্থন, অভিভাবকসুলভ দিকনির্দেশনা ও মানবিক কর্মকাণ্ড সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করে আসছে।

তারা বলেন, মানুষের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছের মতো একজন মানবিক ও সমাজসেবী ব্যক্তিকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পাওয়া তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় সংগঠনের মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নতুন দায়িত্ব গ্রহণ করায় চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সংগঠনের মানবিক কার্যক্রমে তাঁর অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ আরব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আরব প্রপার্টিজ লিমিটেড এবং ইলিয়াছ আরব ফাউন্ডেশন-এর চেয়ারম্যান। ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সহায়তায় বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এছাড়া নিজ এলাকায় মসজিদ-মাদ্রাসা, শিক্ষা, চিকিৎসাসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা রয়েছে। মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।

চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছের যোগ্য দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে সংগঠনের রক্তদান কর্মসূচি, রক্ত সংগ্রহ ও মুমূর্ষু রোগীদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে বৃহত্তর চট্টগ্রামে স্বেচ্ছায় রক্তদানের আন্দোলনকে আরও শক্তিশালী করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews