বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’–এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতি সংরক্ষণ ও হাতি-মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। সভাপতিত্ব করেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, প্রকাশ বড়ুয়া ও আতিকুর রহমান মানিক।

সভায় বক্তারা বলেন, হাতি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। হাতির আবাসস্থল ও বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা জরুরি। আবাসস্থল সংকুচিত হওয়া ও হাতি-মানুষের সংঘাত কমাতে বন বিভাগ, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের বন্যহাতির উপস্থিতিতে সতর্ক থাকা, হাতির চলাচলে বাধা না দেওয়া ও উত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়। কোনো হাতি লোকালয়ে প্রবেশ করলে উত্তেজিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews