বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা ও চারা বিতরণ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চুনতি বনাঞ্চলের জলবায়ু সহনশীল বন পুনরুদ্ধার (পুনরুদ্ধার-চুনতি) প্রকল্পের আওতায় বন ও বন্যপ্রাণীর টেকসই সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। সভাপতিত্ব করেন জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক সভা সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, বন ও বন্যপ্রাণী রক্ষা শুধু বন বিভাগের দায়িত্ব নয়; এ কাজে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস রোধে সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, প্রকাশ বড়ুয়া ও আতিকুর রহমান মানিক বক্তব্য দেন।

বক্তারা বলেন, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে চাম্বল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বন বিভাগের বিভিন্ন ইউনিয়নের বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews