বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের সমর্থনে বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল করেছেন উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব রাসেল চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলম, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল্লাহ, সদস্যসচিব শহিদুল কাইসার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আদিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দিন, বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, মো. তারেকসহ উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তারা।

আয়োজকরা বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি জনগণের সমর্থন ও সচেতনতা বাড়াতে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews