বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

আল্লামা জুনায়েদ বাবুনগরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: দেশের প্রখ্যাত আলেম, হাদিসবিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর ৫ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট।

২০২১ সালের এই দিনে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

আল্লামা জুনায়েদ বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মুহাম্মদ জুনায়েদ। শৈশবে বাবুনগর মাদরাসায় শিক্ষাজীবন শুরু করে পরবর্তীতে হাটহাজারী মাদরাসায় উচ্চতর ইসলামি শিক্ষা গ্রহণ করেন। পরে পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় উচ্চতর হাদিসশাস্ত্রে শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেন।

দেশে ফিরে তিনি শিক্ষকতা ও ইসলামী শিক্ষা-গবেষণায় আত্মনিয়োগ করেন। দীর্ঘদিন হাটহাজারী মাদরাসায় শিক্ষকতা করেন এবং শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করেন। আরবি, উর্দু ও বাংলায় তাঁর একাধিক গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর ইন্তেকালে দেশের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী ফটিকছড়ির বাবুনগর মাদরাসার মাকবারায়ে হারূনীতে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর অনুসারী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করছেন।

আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন–আমিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews