শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত বাঁশখালীতে ইউপি নির্বাচন সামনে রেখে বিএনপির ছয় সদস্যের প্রার্থী যাচাই কমিটি বাঁশখালীতে সিমেন্ট পাচারকালে গ্রেপ্তার ২, ট্রাক-পিকআপসহ ৩৪ ব্যাগ সিমেন্ট জব্দ বাঁশখালী সরকারি আলাওল কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, এক দিনে জব্দ ৪৮টি জাতীয় যুব কাউন্সিলের উপজেলা মনোনয়ন কমিটিতে যুবনেতা খোরশেদ আলী চৌধুরী সারাদিন বিদ্যুৎ না থাকায় চাম্বলে পানি সংকট, দুর্ভোগে দুই হাজার শিক্ষার্থী ‘হাটহাজারীর পরে বাঁশখালীর মানুষ জান্নাতে যাবে’–সুন্নী বক্তা আতাউল বারী বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঁশখালীতে চোরাই গরুসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালীতে চুরি যাওয়া একটি গরু উদ্ধার এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ১৫ আগস্ট রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি পিকআপে করে গরুটি নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুইয়ারবর এলাকার মো. এনাম (৩৪), খানখানাবাদ ইউনিয়নের মাইজপাড়া এলাকার মো. আকিব খান (২২) এবং কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের নাছির আহমদ (৪৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় বাঁশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews