মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

বাঁশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে শীলকূপের চেয়ারম্যান রাশেদ নুরী সদস্য

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরীকে সদস্য করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সভার নোটিশ ও কমিটির সদস্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে।

নবগঠিত উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা বৃহস্পতিবার সকাল ১১টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী-১৬ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং স্বাস্থ্যসেবা–সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কমিটির সদস্যতালিকায় রাশেদ নুরীকে ‘প্যানেল চেয়ারম্যান, শীলকূপ ইউনিয়ন পরিষদ, বাঁশখালী, চট্টগ্রাম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. নাজমা আকতারের স্বাক্ষরিত নোটিশে কমিটির সদস্যদের নাম ও দায়িত্ব উল্লেখ করা হয়।

কমিটিতে রাশেদ নুরী সদস্য হওয়ায় বাঁশখালীর স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো কমিটির সভায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews