মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঁশখালীতে হাসিনার জন্মবার্ষিকীর কেকসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

কুলীনপাড়া হাউজিং সোসাইটির উদ্যোগে বৈলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নগদ সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসন ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। কুলীনপাড়া হাউজিং সোসাইটির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের কুলীনপাড়ায় অবস্থিত বাঁশখালী সমাজ উন্নয়ন ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে পুনর্বাসন সহায়তা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে কুলীনপাড়া হাউজিং সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম পরিচালনা করেন খালেদ হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাউজিং সোসাইটির নীতি নির্ধারণী কমিটির সদস্য নকী উদ্দীন, শাহেদ আলী, জাহেদুল ইসলাম টুকু, ইঞ্জিনিয়ার তারেক মঈনদ্দীন, জাভেদ মুনীর ও মিজবাহ উদ্দীনসহ অন্যরা।

বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনে সামাজিক ও মানবিক সংগঠনগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, হাউজিং সোসাইটির সদস্য এবং বন্যায় ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews