বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে সংঘর্ষ: ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেরিবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকার একটি চিংড়ি মাছের ঘের (প্রজেক্ট) দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সরল ইউনিয়নের উত্তর সরল বেরিবাঁধ এলাকার তাজুরঘোনা চিংড়ি প্রজেক্টের দখল-বেদখলকে কেন্দ্র করে কবির গ্রুপ ও মনসছুর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।

খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে একাধিক পুলিশ টিম অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘর্ষে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত সতর্ক অবস্থানে থেকে পুলিশ দায়িত্ব পালন করছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

একই সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ স্থানীয় বাসিন্দাদের শান্ত ও সংযত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews