সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব

ডেঙ্গু প্রতিরোধে বাঁশখালীতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় আগামী ২৫ জুলাই থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। এ কর্মসূচি প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, উপজেলার সরকারি, আধা-সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার অভ্যন্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি অফিস প্রাঙ্গণ, হাট-বাজার, রাস্তাঘাট, বাড়ির আশপাশ এবং অফিস ভবনের ছাদে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে, চলাকালীন এবং শেষে তোলা ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে হবে।

এ কর্মসূচিতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews